পার্থর ঘরে গঙ্গাজলে শুদ্ধিকরণ! পুজো সেরে দায়িত্বে বিশাল লামা - 24 Ghanta Bangla News
Home

পার্থর ঘরে গঙ্গাজলে শুদ্ধিকরণ! পুজো সেরে দায়িত্বে বিশাল লামা

Spread the love

কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ভয় আউট, ভরসা ইন’ স্লোগানকে পাথেয় করেই নবান্নে পথচলা শুরু করলেন রাজ্যের নতুন স্বরাষ্ট্র, পার্বত্য বিষয়ক, সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা দফতরের প্রতিমন্ত্রী বিশাল লামা। …

কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ভয় আউট, ভরসা ইন’ স্লোগানকে পাথেয় করেই নবান্নে পথচলা শুরু করলেন রাজ্যের নতুন স্বরাষ্ট্র, পার্বত্য বিষয়ক, সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা দফতরের প্রতিমন্ত্রী বিশাল লামা। তবে তাঁর দায়িত্বগ্রহণের দিন সবচেয়ে বেশি নজর কাড়ল নবান্নে তাঁর জন্য বরাদ্দ ঘরটি। এই ঘরে বসেই দীর্ঘদিন নিজের দফতর সামলেছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন সেই ঘরে রীতিমতো পুজো করে, গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধিকরণ’ সেরে তবেই প্রবেশ করলেন নতুন মন্ত্রী। (vishal lama did puja sprayed ganga jal in partha chatterjee-s room)

এদিন নবান্নে বিশাল লামার দফতরে আয়োজিত এই বিশেষ পুজো অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, ভাটপাড়ার বিধায়ক পবন সিং এবং স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ। সকলের উপস্থিতিতেই পুজো ও গঙ্গাজল ছিটিয়ে গোটা দফতর শুদ্ধ করার পর নিজের চেয়ারে বসেন তিনি।

‘ভয় আউট, ভরসা ইন’

রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের মূল দায়িত্ব নিজের হাতেই রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অধীনেই প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন বিশাল লামা। দায়িত্ব নিয়েই এদিন তিনি বলেন, “ভয় আউট, ভরসা ইন। মানুষকে সুরক্ষা দেওয়া আমার প্রথম কাজ। জনগণ এতদিন যে প্রতারিত, শোষিত ও সন্ত্রাসের আবহে ছিল, তা দূর করাই আমার প্রধান লক্ষ্য।”

মুখ্যমন্ত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালনের বার্তা দিয়ে তিনি আরও বলেন, “মাথায় আছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাষ্ট্রমন্ত্রী হয়েও আমি সমস্ত রকম ভাবে, উনি যেমন ভাবে নির্দেশ দেবেন, তেমনভাবেই কাজ করব। গোটা রাজ্যজুড়ে মানুষ ভয়মুক্ত পরিবেশে চলবে।”

সন্ত্রাস দমনে কড়া বার্তা

রাজ্যের আইন-শৃঙ্খলা ফেরাতে বদ্ধপরিকর নতুন সরকার, এদিনের বক্তব্যে তা স্পষ্ট করে দিয়েছেন বিশাল লামা। তাঁর কথায়, “আমরা সংকল্প পত্রে যা বলেছি, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র দফতরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। মোথাবাড়ি থেকে মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় যে সন্ত্রাস হয়েছে, তার নেপথ্যে থাকা কাউকে রেয়াত করা হবে না এবং আগামী দিনে এরকম কেউ যাতে না করতে পারে, তা নিশ্চিত করা হবে।”

রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর ডাক দিয়ে তিনি বলেন, “মানুষ যেন নির্ভয়ে চলাচল করতে পারে, নির্ভয়ে বক্তব্য রাখতে পারে। কোনও বাধা আসবে না। মুক্ত ও স্বাধীন চিন্তার অধিকারী হয়ে মানুষ যেন আগামী দিনে পথ হাঁটে, তার জন্য শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, সব ক্ষেত্রে আমরা দেশের মধ্যে রাজ্যের মুখ উজ্জ্বল করতে চাই।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *