বাড়িতে বসেই স্টেডিয়ামের উন্মাদনা, বানান নিজের টিম, ফিফা বিশ্বকাপ নিয়ে বিশেষ চমক দিল Google Play Store
বিশ্বকাপ চললে তার বিশ্লেষণও লাগবে। লাইভ স্কোর ও ম্যাচের বিভিন্ন ডেটা বিশ্লেষণের জন্য রয়েছ ‘SofaScore’। শুধু স্কোর নয়, ম্যাচের খুঁটিনাটি পরিসংখ্যান জানতে চাইলে এটি একটি অন্যতম সেরা অ্যাপ। এতে আপনি পাবেন বিভিন্ন ম্যাচের লাইভ স্কোর, খেলোয়াড়দের পারফরম্যান্স রেটিং, ম্যাচ সংক্রান্ত নোটিফিকেশন-সহ আরও অনেক তথ্য।
ডাউনলোড করতে পারবেন https://play.google.com/store/apps/details?id=com.sofascore.results&hl=en_IN এই লিঙ্ক থেকে।
এমনই আরও একটি অ্যাপ হলো OneFootball। এতেও ফুটবলপ্রেমীরা দেখতে পারবেন লাইভ স্কোর, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তের নোটিফিকেশন, বিশ্বকাপের দলগুলির নানা খবর ও বিশেষ কভারেজ। ডাউনলোডের লিঙ্ক: https://play.google.com/store/search?q=onefootball&c=apps&hl=en_IN
দেখে নিন বিশ্বকাপের সময় কাজের অ্যাপের তালিকা
-
লাইভ স্কোর ও পরিসংখ্যানের জন্য: SofaScore, OneFootball
-
অফিসিয়াল বিশ্বকাপ তথ্যের জন্য: FIFA World Cup 2026™ App
-
মোবাইলে ফুটবল গেমের জন্য: EA SPORTS FC Mobile 26
-
ফ্যান্টাসি ও ডিজিটাল কার্ড সংগ্রহের জন্য: FIFA World Cup 2026™ AXL™ অ্যাপগুলি আপনাকে এ বারের ফুটবল বিশ্বকাপে দেবে দ্বিগুণ মজা।
তাই বিশ্বকাপ উপভোগ করার জন্য এখন শুধু টিভি বা মোবাইলের উপর নির্ভর করতে হবে না। লাইভ স্কোর, টিকিট, পরিসংখ্যান, ফ্যান্টাসি গেম এবং মোবাইল ফুটবল গেম—সবকিছুই হাতের মুঠোয় এনে দিচ্ছে গুগলের এই অ্যাপগুলি।