হস্তশিল্পীদের জন্য কেন্দ্রের বিশ্বকর্মা পোর্টালে সক্রিয়তা - 24 Ghanta Bangla News
Home

হস্তশিল্পীদের জন্য কেন্দ্রের বিশ্বকর্মা পোর্টালে সক্রিয়তা

Spread the love

মূলত এদের জন্যই কেন্দ্রের বিজেপি সরকার এই প্রকল্প চালু করেছিল ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর। এর জন্য নির্দিষ্ট একটি পোর্টালও চালু করা হয়েছিল। তাতে রাজ্যের সব পুরসভা এলাকার এই ধরনের কারিগর, হস্তশিল্পীরা লোনের জন্য আবেদন করেছিলেন। কিন্তু কাজ এতটুকুই এগিয়েছিল। ফলে প্রকল্পটি ঠান্ডা ঘরে চলে গিয়েছিল।

নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রের প্রকল্পগুলো তৃণমূলের সরকার রূপায়ণে বাধা সৃষ্টি করেছে বলেও সরব হয়েছিলেন। রাজ্যে ক্ষমতায় এলে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা–সহ প্রধানমন্ত্রী বিশ্বকর্মার মতো সামাজিক প্রকল্পগুলি চালু করার আশ্বাসও দেওয়া হয়। পালাবদলের পর ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত এবং অন্নপূর্ণা যোজনা চালু করেছে রাজ্যের নতুন বিজেপি সরকার। এ বার প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা চালু করার প্রক্রিয়াও শুরু হয়েছে পুরসভাগুলিতে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *