‘জ্ঞানী ও শক্তিশালী’, মোদীর রেকর্ড নিয়ে কী বললেন ট্রাম্প? কী বার্তা দিলেন ইতালির মেলোনি? - 24 Ghanta Bangla News
Home

‘জ্ঞানী ও শক্তিশালী’, মোদীর রেকর্ড নিয়ে কী বললেন ট্রাম্প? কী বার্তা দিলেন ইতালির মেলোনি?

Spread the love

বিশ্বমঞ্চে শুভেচ্ছার জোয়ার

ট্রাম্পের পাশাপাশি ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিয়ো বার্তায় মোদীকে তাঁর প্রিয় বন্ধু বলে উল্লেখ করে মোদীর আমলে ভারতের অর্থনৈতিক উত্থানের ভূয়সী প্রশংসা করেছেন। অন্যদিকে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি রোমের সাম্প্রতিক দ্বিপাক্ষিক বৈঠকের কথা স্মরণ করে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ গড়ার উপরে জোর দিয়েছেন।

এ ছাড়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুঢ়া কুমার দিশানায়েক, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু এবং ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লিয়েনও মোদীর নেতৃত্বের প্রশংসা করে বার্তা পাঠিয়েছেন। ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন, বিগত এক দশকে বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাবের কারণেই আন্তর্জাতিক স্তরে মোদীর এই দীর্ঘতম মেয়াদ এতটা সমাদৃত হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *