বিস্ফোরক অভিযোগ আমিরের ভ্রাতৃবধূ ইভার, কাঠগড়ায় অভিনেতার সৎ ভাই - 24 Ghanta Bangla News
Home

বিস্ফোরক অভিযোগ আমিরের ভ্রাতৃবধূ ইভার, কাঠগড়ায় অভিনেতার সৎ ভাই

Spread the love

বলিউড ও টেলিভিশনের পরিচিত অভিনেত্রী ইভা গ্রোভার (Eva Grover) সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবনের এক অত্যন্ত কঠিন অধ্যায় নিয়ে মুখ খুলেছেন। ইভা আমির খানের সৎ ভাই হায়দার আলি খানের প্রাক্তন স্ত্রী। অভিনেত্রীর অভিযোগ, তাঁর বিবাহিত জীবন ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছিল তাঁকে। বহু বছর সেই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করলেও, শেষ পর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি।

এক সাক্ষাৎকারে ইভা জানান, খুব অল্প সময়ের পরিচয়ের পরেই তিনি হায়দর আলি খানকে বিয়ে করেছিলেন। সম্পর্কের শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হলেও, বিয়ের কিছুদিনের মধ্যেই তিনি বুঝতে পারেন যে পরিস্থিতি তাঁর হাতের বাইরে চলে যাচ্ছে। অভিনেত্রীর কথায়, বিয়ের পরই তিনি উপলব্ধি করেছিলেন যে বিয়ের সিদ্ধান্তটি ভুল ছিল।

ইভা আরও অভিযোগ করেন, তাঁর স্বামীর প্রবল রাগের সমস্যা ছিল। সামান্য বিষয়েও তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেন। অভিনেত্রীর দাবি, সেই রাগের কারণে শারীরিক ভাবেও নির্যাতন করতেন তাঁর স্বামী। শুধু শারীরিক নয়, দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছিল। প্রায় সব পরিস্থিতিতেই নাকি তাঁকে দোষী প্রমাণ করার চেষ্টা করা হতো। ফলে ধীরে ধীরে তাঁর আত্মবিশ্বাস তলানিতে এসে ঠেকে।

আমির খানের বাবা প্রযোজক তাহির হোসেনও ইভা এবং হায়দারের সম্পর্ক বাঁচানোর জন্য উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু নানা চেষ্টা সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি। দাম্পত্যের টানাপোড়েন ক্রমশ আরও গভীর হতে থাকে। ইভা বলেন, ‘একসময় ভেবেছিলাম সন্তান এলে হয়তো সম্পর্কের উন্নতি হবে। অনেকেই আমাকে পরামর্শও দিয়েছিলেন। কিন্তু পরে বুঝতে পারি, সন্তান কোনও ভাঙা সম্পর্ককে জোড়া লাগাতে পারে না। বরং সমস্যাগুলি আগের মতোই থেকে যায়।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *