Kunal on Mamata: মমতা কংগ্রেসে গেলে তিনি কী করবেন? শুনেই কুণাল বললেন… | TMC MLA Kunal Ghosh give reaction if Mamata banerjee join in congress
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুণালImage Credit: PTI
কলকাতা: পালা বদলের একমাসের মধ্যেই ভগ্নদশা তৃণমূলের। চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল কেউ দল ছাড়ছেন, কেউ আবার পদ ছাড়ছেন। এই আবহের মধ্যেই দিল্লিতে চড়চড় করে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। প্রশ্ন উঠছে তবে কি তৃণমূল দলটাই উঠে যাবে? কারণ, সূত্রের খবর, তৃণমূলকে কংগ্রেসে মিশিয়ে ২৮ বছর পর আবার হাত শিবিরে ফিরতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banrjee)। আর সুপ্রিমো যদি কংগ্রেসে যান, তাহলে কুণাল ঘোষ কী করবেন? তাঁর রাজনৈতিক অবস্থানই বা কী হবে? টিভি ৯ বাংলাকে এক্সক্লুসিভ বললেন সে কথা।
আজ কুণাল বলেন, “এই বিষয়ে কোনও কথা বলার এক্তিয়ার নেই। কারণ, আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী দিল্লিতে রয়েছে। ওইখানে কংগ্রেসের নেতা-নেত্রীরা রয়েছেন। এটাও ঘটনা, তৃণমূলের জন্ম হয়েছিল সিপিএম-এর অপশাসনকে মুক্ত করার জন্য। কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূলের জন্ম হয়েছিল। আগে রাজীব গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্নেহ করতেন। আর এখন সোনিয়া গান্ধীর সঙ্গে তাঁর ভালো সম্পর্কে রয়েছেন। তাই এখানে যা যা আলোচনাই হোক সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। আমি মন্তব্য করব না।”
কংগ্রেসে মমতা গেলে কুণালের রাজনৈতিক অবস্থান কী?
বেলেঘাটার তৃণমূলে বিধায়ক বলেন, “সূত্রের উপর দাঁড়িয়ে আমি মন্তব্য করব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে আমি বিধায়ক হয়েছি,এখানে টাটকা কৃতজ্ঞতা কাজ করেন। একমাস হয়েছে ভোট, আমি তো এত কিছুর পরও নির্দল হইনি। তাই উনি যে রাজনীতি করবেন আমি ওঁর সঙ্গেই সেই রাজনীতি করার চেষ্টা করব। কিন্তু ভবিষ্যত কখন কী হবে তা বলা মুশকিল।”