অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ায় অভিযোগে বিক্ষোভ
এখনও অ্যাকাউন্টে টাকা না ঢোকার অভিযোগে বিক্ষোভ গড়বেতা ৩ নম্বর BDO-অফিসে। মঙ্গলবার বিক্ষোভ ফেটে পড়েন মহিলাদের একাংশ। চন্দ্রকোণা রোডের দুর্লভগঞ্জ গ্রামের বাসিন্দাদের অভিযোগ, ৩১ মে অফলাইনে ফর্ম জমা দিলেও এখনও টাকা পাননি তাঁরা। তাঁদের দাবি, অনেকের ফর্ম জমা না পড়লেও টাকা ঢুকে গিয়েছে। এ বিষয়ে BDO দীপাঞ্জন ভট্টাচার্য জানান, প্রতিদিন বিপুল সংখ্যক আবেদন জমা পড়ছে। সরকারি নিয়ম মেনে তথ্য যাচাই ও এন্ট্রির কাজ চলছে। আগামী তিন-চার দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।