পাণ্ডুয়ার এক প্রাচীন জনপদের সমাজচিত্র: নারায়ণ শঙ্কর দাসের ক্ষেত্রসমীক্ষায় কেমন ছিল ইলছোবা গ্রামের ইতিহাস ও ঐতিহ্য
বই এর নাম – ইলছোবার অতীত ও বর্তমান
(একটি সমীক্ষা)
লেখক – নারায়ণ শঙ্কর দাস
প্রকাশনা সংস্থা – মান্না পাবলিকেশন
মূল্য – ২০০ টাকা
গ্রামকথা
হুগলির পাণ্ডুয়া থানার অন্যতম প্রাচীন গ্রাম ইলছোবা। গ্রামটিকে তার নিজের রূপে, ঐশ্বর্যে চিনিয়ে দেওয়ার প্রচেষ্টা এই বইতে। ওই এলাকার ভৌগলিক অবস্থান, স্থাপত্য, পুরাতত্ত্ব, জনবসতি, জীবিকা, স্বাস্থ্য-শিক্ষা-সংস্কৃতি, স্মরণীয় ব্যক্তিগণ উঠে এসেছেন তথ্যনিষ্ঠ আলোচনায়। একই সঙ্গে এসেছে গ্রামের কিছু ঐতিহ্যশালী পরিবারের পুরুষানুক্রমিক বংশতালিকা। পণ্ডিত রামগতি ন্যায়রত্ন রচিত ‘ইলছোবা’ গ্রন্থের বিবরণীকে পাথেয় করে বর্তমান সময়ের প্রেক্ষিতে এগিয়েছে এই বইয়ের আলোচনা। এসেছে ভগবতীচরণ বিদ্যালঙ্কার, ব্রজভূষণ বিদ্যারত্ন, স্যার তারকনাথ পালিত প্রমুখ গ্রামের নামী ব্যক্তিদের জীবনের কথাও।