বাংলাদেশিদের হাতে ভুয়ো আধার কার্ড দেখে ঢুকতে বাধা BGB-র
শনিবার সকালে জানা যায়, সীমান্তের জি়রো পয়েন্টে তিন শিশু, দুই মহিলা–সহ ১০ জন খোলা আকাশের নীচে বসে আছেন। এঁরা সবাই বাংলাদেশের নাগরিক। শুক্রবার রাতে বিজিবি ওই ১০ জনকে ভারতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ। কিন্তু বিএসএফের বাধায় আর সেটা হয়নি। বর্তমানে তাঁরা বাংলাদেশের দিকেই মুখ করে বসে রয়েছেন। সীমান্ত গ্রাম জয়পুরের বাসিন্দা মোজাম্মেল সরকার বলেন, ‘ঘরে বসেই আমারা শুনতে পাচ্ছি বিজিবি মাইকে বলছে, এই মহিলা–পুরুষরা ভারতের নাগরিক। ভারত তাদের বাংলাদেশি বলে সীমান্ত পার করে দিয়েছে। এটা মেনে নেওয়া হবে না।’