কারও জমবে প্রেম তো কারও হতে পারে বড় লোকসান, রাশি মিলিয়ে দেখুন আগামী সপ্তাহের ট্যারো গণনা
নতুন সপ্তাহে শুরু হবে একাধিক শুভ যোগ। জুন মাসের এই সপ্তাহ জ্যোতিষশাস্ত্রের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নতুন সপ্তাহ আপনার জন্য কী বার্তা নিয়ে এসেছে? ট্যারো কার্ডের ইঙ্গিত বলছে, কারও জীবনে আসতে পারে নতুন সুযোগ, কারও সামনে খুলতে পারে সাফল্যের দরজা, আবার কেউ পেতে পারেন গুরুত্বপূর্ণ শিক্ষা বা ফিরে পেতে পারেন আত্মবিশ্বাস। প্রেম, কর্মজীবন, অর্থভাগ্য ও ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে ১২ রাশির জন্য এই সপ্তাহ কতটা শুভ? জেনে নিন সাপ্তাহিক ট্যারো রাশিফল।
মেষ রাশি
এই সপ্তাহে আপনার জীবনে স্পষ্টতা, সত্যের উপলব্ধি এবং গুরুত্বপূর্ণ অগ্রগতির সুযোগ আসতে পারে। যে বিষয় দীর্ঘদিন ধরে বিভ্রান্তিকর মনে হচ্ছিল, তার সমাধান মিলতে পারে। গুরুত্বপূর্ণ আলোচনা, সিদ্ধান্ত, কাগজপত্র সংক্রান্ত কাজ করতে হতে পারে। নতুন সুযোগ আপনাকে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে সাহায্য করবে। বাস্তব তথ্যের উপর ভরসা রাখুন, নিজের মত প্রকাশে দ্বিধা করবেন না। একটি তেজপাতায় নিজের একটি লক্ষ্য লিখে সারা সপ্তাহ ডায়েরি বা প্ল্যানারের মধ্যে রাখুন, এতে উপকৃত হবেন।
বৃষ রাশি
এই সপ্তাহে কঠোর পরিশ্রমের ফল পাওয়ার ইঙ্গিত রয়েছে। নিজের লক্ষ্য, ব্যবসা, পড়াশোনা বা ব্যক্তিগত উন্নতির দিকে মন দিন। ফল হয়তো সঙ্গে সঙ্গে মিলবে না, কিন্তু প্রতিটি চেষ্টা ভবিষ্যতের সাফল্যের ভিত্তি তৈরি করবে। কর্মস্থলের কাছে একটি ছোট পাত্রে চাল রেখে দিন, এটিকে স্থায়ী উন্নতি ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়।
মিথুন রাশি
দীর্ঘদিন দায়িত্ব সামলাতে সামলাতে আপনি কিছুটা ক্লান্ত অনুভব করতে পারেন। তবে এখনই হাল ছেড়ে দেওয়ার সময় নয়। আপনি সাফল্যের খুব কাছাকাছি রয়েছেন। নিজের শক্তি সংরক্ষণ করুন, এগিয়ে যান। অন্যের সমস্যা নিজের কাঁধে তুলে নেওয়া বন্ধ করুন। কয়েক মিনিটের জন্য একটি সাদা মোমবাতি জ্বালিয়ে মানসিক চাপ ও ক্লান্তি দূর করার সংকল্প নিন, ধ্যান করুন, উপকার পাবেন।
কর্কট রাশি
এই সপ্তাহে আপনি যা হারিয়েছেন তার চেয়ে যা এখন আপনার কাছে যা রয়েছে, সেদিকে নজর দিন। কোনও বিষয়ে হতাশা মনকে প্রভাবিত করতে পারে। আপনি জীবনে উন্নতির নতুন সুযোগ পাবেন। যা পেয়েছেন তাকে গুরুত্ব দিন, সামনের দিকে এগিয়ে যান। রাতে শোওয়ার আগে একটি বাটিতে জল নিয়ে তাতে তিনটি গোলাপের পাপড়ি রেখে বিছানার পাশে রাখুন। সকালে তা ফেলে দিন। এতে মলীনতা দূর হবে।
সিংহ রাশি
অতীতের স্মৃতি, পুরোনো পরিচিত মানুষ বা পুরোনো কোনও ঘটনা আবার সামনে ফিরে আসতে পারে। এটি আত্মবিশ্লেষণ, মানসিক শান্তি এবং প্রিয় সম্পর্কগুলিকে নতুন করে মূল্যায়নের সময়। তবে অতীতের স্মৃতিতে আটকে না থেকে বর্তমানকেও গ্রহণ করুন।
কন্যা রাশি
প্রেম, বন্ধুত্ব, সৃজনশীলতার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। মনের দরজা খোলা রাখুন, প্রেম প্রস্তাব পেতে পারেন। সামনে অনেক কিছু আপনার জন্য অনেক কিছু অপেক্ষা করছে, তাকে গ্রহণ করতে শিখুন। কয়েক ঘণ্টা চাঁদের আলোয় রাখা জল পান করলে, চন্দ্রদেবের প্রভাবে আবেগে ভারসাম্য ফিরে পাবেন। মন শান্ত হবে।
তুলা রাশি
এই সপ্তাহে আত্মবিশ্বাস, ব্যক্তিত্বের জৌলুস এবং নেতৃত্বের গুণ বিশেষ ভাবে ফুটে উঠবে। আপনার প্রতিভা ও কোনও বিষয়ে গভীরে বিশ্লেষণের ক্ষমতা অন্যদের নজর কাড়বে। নিজেকে ছোট করে দেখবেন না, নিজের ক্ষমতার উপর ভরসা রাখুন। কোনও গুরুত্বপূর্ণ কাজ করার সময় নিজের প্রিয় পোশাকটি পরুন, এতে আরও বেশি কনফিডেন্ট বোধ করবেন।
বৃশ্চিক রাশি
এই সপ্তাহে এমন কিছু পরিস্থিতি বা মানুষ সামনে আসতে পারে, যাঁদের উদ্দেশ্য পুরোপুরি পরিষ্কার নয়। তাই কোনও বিষয়ে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া না দেখিয়ে পর্যবেক্ষণ করুন। নিজের অন্তর্দৃষ্টির উপর ভরসা রাখুন এবং মানসিক ভাবে শক্ত থাকুন। বাড়ির প্রবেশপথের কাছে সামান্য কর্পূর জ্বালিয়ে নেতিবাচক শক্তি দূর করতে পারেন।
ধনু রাশি
আবেগের পরিবর্তে যুক্তি, অভিজ্ঞতা দিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করুন। অফিস, বাড়ি, প্রেমের ক্ষেত্রে কিছু বিষয়ে স্পষ্ট সীমারেখা গড়ে তোলা প্রয়োজন। কোনও পরিস্থিতিতে আত্মসম্মান নষ্ট হতে দেবেন না। নিজেকে ভালোবাসুন, তা হলে অন্যদের ভালো রাখতে পারবেন।
মকর রাশি
সমৃদ্ধি, বৃদ্ধি এবং সুখের শক্তি এই সপ্তাহে আপনাকে ঘিরে থাকবে। যে কাজ, সম্পর্ক বা স্বপ্নকে আপনি যত্নসহকারে গড়ে তুলছেন, তার ইতিবাচক ফল দেখা দিতে পারে। বাড়ি বা কর্মস্থলে টাটকা ফুল কিংবা একটি সুস্থ সবুজ গাছ রাখতে পারেন। এতে মন ভালো থাকবে, যার ইতিবাচক প্রভাব কাজে পড়বে।
কুম্ভ রাশি
এই সপ্তাহে বেশ ভালোই কাটবে কুম্ভ রাশির জাতকদের। পরিবারের সঙ্গে সুখের সময় কাটানোর সুযোগ পাবেন। কোনও সাফল্য, বিশেষ উপলক্ষ বা প্রিয়জনদের সঙ্গে কাটানো সময় আপনার মন ভালো করে দিতে পারে।
মীন রাশি
অর্থ, কর্মজীবন, পড়াশোনা বা ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। এই সময়ে শুরু হওয়া কোনও উদ্যোগ ভবিষ্যতে দীর্ঘমেয়াদি সাফল্যের ভিত্তি গড়ে দিতে পারে। সারা সপ্তাহ মানিব্যাগে একটি মুদ্রা এবং একটি দারুচিনির কাঠি একসঙ্গে রাখুন। এতে আর্থিক উন্নতির পথ সুগম হবে।