Firhad Hakim: শুধু মেয়র নয়, আরও একটি গুরুত্বপূর্ণ পদ থেকে অব্যাহতি দিলেন ফিরহাদ! | Firhad Hakim resigns from the Chairman of WB Volleyball Association - 24 Ghanta Bangla News
Home

Firhad Hakim: শুধু মেয়র নয়, আরও একটি গুরুত্বপূর্ণ পদ থেকে অব্যাহতি দিলেন ফিরহাদ! | Firhad Hakim resigns from the Chairman of WB Volleyball Association

Spread the love

মেয়রের পাশাপাশি আরও একটি পদ ছাড়লেন ফিরহাদ হাকিম।Image Credit: X

কলকাতা : রাজ্যের পালাবদল ঘটে গিয়েছে। ১৫ বছরের তৃণমূল শাসনের পর এসেছে বিজেপি সরকার। এরপর থেকেই রাজ্যে শুরু হয়েছে একের পর এক পরিবর্তন। রাজনৈতিক মহল থেকে ক্রীড়া – সব মহলেই শুরু হয়েছে বদল। শুক্রবারই কলকাতার মেয়রের পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। এবার আরও একটি পদ থেকে সরলেন তিনি। এর ফলে কলকাতা পুরসভার মেয়র পদ নয়, তার পাশাপাশি ক্রীড়ার একটি গুরুত্বপূর্ণ পদ থেকে সরলেন ফিরহাদ।

রাজ্যের ভলিবল অ্যাসোসিয়েশনের সভাপতির পদ থেকে সরলেন ফিরহাদ। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে রাজ্যের ভলিবল অ্যাসোসিয়েশনের দায়িত্ব নিয়েছিলেন তিনি। প্রায় এক বছরের কিছু কম সময় সেই পদে থাকার পর এবার পদত্যাগ করলেন তিনি। শোনা গিয়েছিল, রাজ্যের পরিবর্তনের পরই ক্রীড়া সংগঠনে বদল হওয়ার কথা। নিশীথ প্রামানিক ক্রীড়ামন্ত্রী হওয়ার পরেই একের পর এক সিদ্ধান্ত নিয়ে রাজ্যের ক্রীড়া সংগঠন ও প্রশাসনকে উন্নীত করার চেষ্টা করছেন। তবে এরপর থেকেই ময়দানে বেশ কিছু বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই অতীতে বেশ কয়েকজন পদত্যাগ করেছেন। এবার সেই তালিকায় নতুন নাম ফিরহাদ হাকিম।

অতীতে শোনা গিয়েছিল, বিধানসভা নির্বাচনের আগে ভলিবল সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করবেন ফিরহাদ। কিন্তু রাজ্যের পালাবদলের পর আর সেই সমাধান হয়ে ওঠেনি। এমনকি, রাজনৈতিক ময়দানে ভরাডুবির পর আর তাঁকে ময়দানে দেখা যায়নি বলে অভিযোগ করা হচ্ছে বিভিন্ন মহলে। শুক্রবার দুপুরেই মেয়রের পদ থেকে অব্যাহতি দিয়েছেন তিনি। এবার ছাড়লেন আরও একটি পদ। তবে আদৌ তাঁর পদত্যাগ সরকারি তরফে গ্রহণ করা হয়েছে কিনা, সেই বিষয়ে কোনও খবর পাওয়া যায়নি। তাঁর এই পদত্যাগকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ফলে, এবার ক্রীড়ামহলেও পরিবর্তনের দিকে তাকিয়ে বাংলার ক্রীড়াপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *