শীঘ্রই চালু হতে পারে নোয়াপাড়া-ব্যারাকপুর মেট্রো পরিষেবা
পশ্চিমবঙ্গে রেল প্রকল্প এবং রাজ্য-কেন্দ্র সমন্বয় নিয়ে অনুষ্ঠিত বৈঠকের পরে তৃণমূলকে কটাক্ষ বিধায়ক সজল ঘোষের। তিনি বলেন, এ বার থেকে রেলমন্ত্রী নিজে প্রতি ১৫ দিন অন্তর প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করবেন, ফলে রেল সংক্রান্ত কাজ আরও দ্রুত এগোবে। পাশাপাশি নোয়াপাড়া-ব্যারাকপুর মেট্রো পরিষেবাও শীঘ্রই চালু হওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।