Shikhar Dhawan: গব্বর ইজ ব্যাক! IPL এর আগে অনবদ্য শিখর, ১ রানের জন্য ফসকালেন শতরান - Bengali News | Ahead of IPL 2024 Shikhar Dhawan shines by 99 Not Out In DY Patil Tournament - 24 Ghanta Bangla News
Home

Shikhar Dhawan: গব্বর ইজ ব্যাক! IPL এর আগে অনবদ্য শিখর, ১ রানের জন্য ফসকালেন শতরান – Bengali News | Ahead of IPL 2024 Shikhar Dhawan shines by 99 Not Out In DY Patil Tournament

Spread the love

Shikhar Dhawan: গব্বর ইজ ব্যাক! IPL এর আগে অনবদ্য শিখর, ১ রানের জন্য ফসকালেন শতরানImage Credit source: X

কলকাতা: জাতীয় দলে তিনি দীর্ঘদিন ধরে ব্রাত্য। বোর্ডের চুক্তিতে অনেকদিন জায়গা হারিয়েছেন তিনি। আসন্ন আইপিএল অবশ্য জমজমাট করতে চান তিনি। তাঁরই প্রস্তুতি সেরে নিচ্ছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পঞ্জাব কিংসের  (Punjab Kings) ক্যাপ্টেন শিখর ধাওয়ান। বর্তমানে চলতি ডিওয়াই পাটিল টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন শিখর ধাওয়ান। আইপিএলের (IPL) আগে তাঁকে অনবদ্য ছন্দে দেখা গিয়েছে। ৫১ বলে তিনি ৯৯ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন। কিন্তু জোড়া কষ্ট নিয়ে মাঠ ছেড়েছেন।

ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ডিওয়াই পাটিল ব্লু ও সিএজির প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল। ওই ম্যাচে ডিওয়াই পাটিল ব্লুর হয়ে মারকাটারি ইনিংস খেলেছেন গব্বর। ৮টি চার ও ৬টি ছয় ছিল তাঁর ইনিংসে। কিন্তু জোড়া কষ্টতেই ছাড়তে হয়েছে তাঁকে মাঠ। প্রথমত, মাত্র ১ রানের জন্য ডিওয়াই পাটিল টুর্নামেন্টে সেঞ্চুরি ফসকান শিখর ধাওয়ান। দ্বিতীয়ত, সিএজির কাছে ম্যাচ হেরেছে শিখর ধাওয়ানের দল ডিওয়াই পাটিল ব্লু।

প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান তোলে শিখরের টিম। রান তাড়া করতে নেমে ১৯.১ ওভারে সিএজি ১৮৫ রান তুলে ফেলে। এবং ৬ উইকেটে ম্যাচ জিতে নেয়। শিখরের অনবদ্য ব্যাটিংয়ের পরও তাঁর টিম কাঙ্খিত জয় পায়নি। কিন্তু আইপিএলের আগে প্রস্তুতি সেরে নিলেন গব্বর। পঞ্জাব কিংসকে এ বারের আইপিএলে ভালো জায়গায় নিয়ে যেতে চান শিখর ধাওয়ান। এখনও অবধি একবারও আইপিএল চ্যাম্পিয়ন হয়নি পঞ্জাব কিংস। ২৩ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পঞ্জাব কিংস আসন্ন আইপিএল সফর শুরু করবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *