Sreerampur Councillor: ‘৭ বৌ, ৫ রাজপ্রাসাদ’, এবার নতুন এক কাউন্সিলরকে নিয়ে পোস্টার, কে তিনি? | Poster was placed against in Hooghly Sreerampur
পোস্টার পড়ল শ্রীরামপুরে
Image Credit: Tv9 Bangla
শ্রীরামপুর: পালা বদলের পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার হচ্ছেন তৃণমূল কাউন্সিলররা (TMC Coulcillor)। এই আবহের মধ্যেই এবার শ্রীরামপুর পুরসভার সামনে পড়ল পোস্টার। লেখা হল, ‘সাতটি বৌ, পাঁচটি রাজপ্রাসাদ,পাঁচশো কোটি টাকার মালিক, শ্রীরামপুরের ত্রাস তৃণমূল কাউন্সিলর উত্তম রায়।’
কে এই উত্তম রায়?
শ্রীরামপুর পুরসভার দাপুটে কাউন্সিলর উত্তম রায়। তৃণমূলের টিকিটে প্রথমে ৬ নং ওয়ার্ড পরে ৫ নং ওয়ার্ড মোট চার বারের কাউন্সিলর। জোর করে বাড়ি দখল, বিরোধীদের উপর অত্যাচার সহ তার বিরুদ্ধে নানা অভিযোগ তাঁর বিরুদ্ধে। এই কয়েক বছরে তাঁর সম্পত্তি কয়েশো কোটি টাকা হয়েছে। দার্জিলিং, দিঘায় রয়েছে একাধিক বিলাসবহুল হোটেল। এখানেই শেষ নয়, বিলাবহুল বাড়ি, অনুষ্ঠান বাড়ি করেছেন তিনি এমনই অভিযোগ।
এরপর রাজ্যে পালাবদলের পর সেই কাউন্সিলরের বিরুদ্ধে সোচ্চার সাধারণ মানুষের একাংশ। এই দুর্নীতিগ্রস্ত কাউন্সিলরের বিরুদ্ধে এবার শ্রীরামপুর পুরসভার সামনে বিক্ষোভ দেখালেন তাঁরা। উত্তম রায়ের ছবিতে ডিম ছুঁড়ে বিক্ষোভে সামিল তাঁরা। তাঁদের দাবি, অবিলম্বে এই কাউন্সিলের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেওয়া হোক। এ প্রসঙ্গে পুরপ্রধান গিরিধারী সাহা বলেন, আমার কাছে লিখিত কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলেই আইনগত ভাবে যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে।”
উত্তম রায়ের দাবি, তিনি যা করেছেন আইন মেনে করেছেন। কোনও অভিযোগ থাকলে করতে পারেন। তাঁকে বদনাম করার চেষ্টা করা হচ্ছ পরিবর্তিত পরিস্থিতিতে।