তৃণমূলের পার্টি অফিসে মিলল বালতি-সাদা থান, শ্রীঘরে পঞ্চায়েত ২ প্রাক্তন প্রধান
সরকারি সম্পত্তি চুরির অভিযোগে গ্রেপ্তার শ্রীরামপুরের দুই তৃণমূল নেতা। ধৃতদের নাম মোহন মণ্ডল ও বিষ্ণু মণ্ডল। তাঁরা দু’জনেই দুই দফায় হুগলির শ্রীরামপুরের রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। অভিযোগ, ওই এলাকার তৃণমূলের পার্টি অফিসে প্রচুর পরিমাণে বালতি, সাদা থান ও মশারি মজুত ছিল। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার শ্রীরামপুর থানার পুলিশ দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে।