Loksabha TMC Protest: ৮ তারিখ বড় ঘটনা দিল্লিতে, দেব-রচনা ইউসুফদের নিয়ে বাড়ছে জল্পনা, তালিকায় আর কে কে? | Many TMC Mp May showing protest not to agree abhishek Banerjee as party leader - 24 Ghanta Bangla News
Home

Loksabha TMC Protest: ৮ তারিখ বড় ঘটনা দিল্লিতে, দেব-রচনা ইউসুফদের নিয়ে বাড়ছে জল্পনা, তালিকায় আর কে কে? | Many TMC Mp May showing protest not to agree abhishek Banerjee as party leader

Spread the love

নয়া দিল্লি: পুরসভার বোর্ড ভাঙা থেকে শুরু হয়েছে। তারপর বিধানসভায় টালামাটাল অবস্থা আর এবার সংসদ। বাংলায় ক্ষমতাচ্যূত হতেই একমাসের মধ্যেই বদলে গিয়েছে তৃণমূলের পুরো খোলনচে। বিধানসভায় ভেঙেছে তৃণমূল (TMC)। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নেতৃত্বে ‘নব তৃণমূল ব্লক’ গঠন হয়েছে। তাতে আবার ৫০ এর বেশি বিধায়ক যোগদান করেছেন। এবার লোকসভায়ও সেই ছবি দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কানাঘুষো শোনা যাচ্ছে, রাজধানী দিল্লিতে (Delhi) ক্রমেই ভিড় বাড়ছে তৃণমূল সাংসদদের। ৮ জুন তৃণমূল নেত্রীর (TMC Leader) দিল্লি সফরের দিনেই কি ‘ভাঙন অপারেশনে নামবেন সাংসদরা?’ প্রশ্ন উঠছে।

বিক্ষুব্ধদের তালিকায় মূলত কারা?

বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছেন। তবে, এরপরও একের পর এক সাংসদদের চাপা ক্ষোভের খবর মিলছে। সূত্রের খবর,  জগদীশ বাসুনিয়াকে ফোন করেছিলেন ডেরেক ও’ব্রায়েন। জানতে চান কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে আসেননি। উত্তরে জগদীশ ছেলের অসুস্থতার কথা বলেছেন। শুধু বলা হয়, প্রমাণ দেখাতে হয়েছে তাঁকে। হাসপাতালের বেডে ছেলে শুয়ে রয়েছে সেই ছবি পাঠাতে হয়েছে ডেরেকে বলে খবর। স্বাভাবিকভাবে এই আচরণে অত্যন্ত ক্ষুব্ধ জাগদীশ। আবার আরও এক সাংসদ বিজেপির সঙ্গে যোগযোগ করছেন বলে অন্দরের খবর।

যদিও, বিজেপির তরফে জানানো হয়েছে এই ঘটনায় কিছু করার নেই। এছাড়াও, সেলিব্রেটি সাংসদরা দলের থেকে দূরত্ব বাড়াচ্ছেন বলে মিলছে খবর। সূত্রের খবর, তালিকায় দেব, রচনা, ইউসুফ পাঠান, জুন ব্যস্ত শুটিংয়ে। সায়নী ঘোষ কোন পক্ষে আছেন তা বলা যাচ্ছে না। অন্যদিকে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় আপাত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, তবে লোকসভার দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সুদীপকে তাঁরা জায়গায় আনা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ফলত তিনি কোনদিকে থাকেন নজর থাকবে। অপরদিকে, মালদহ-মুর্শিদাবাদের মুসলমান সাংসদরা তৃণমূলের সঙ্গে থাকবেন নাকি কংগ্রেসে যোগ দেবেন সেই দিকে নজর থাকবে।

বিক্ষুব্ধদের মূলত কী দাবি?

সোমবার ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে থাকার কথা তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে সূত্রের খবর, তাড়াহুড়ো করতে চান না বিক্ষুব্ধ তৃণমূল সাংসদরা। দলত্যাগ বিরোধী আইন যাতে প্রযোজ্য না হয় সেই নিশ্চিত সংখ্যার সাংসদ পাশে না পাওয়া পর্যন্ত অপারেশনে নামা হবে না খবর বিক্ষুব্ধ গোষ্ঠীর সূত্রে। স্পিকারকে চিঠি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলনেতার পদ থেকে অপসারণ করানোই মূল ব্লু প্রিন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *