এই মাসে কবে পড়েছে প্রদোষ ব্রত? কী মাহাত্ম্য এই তিথির? জানুন শুভ সময় - 24 Ghanta Bangla News
Home

এই মাসে কবে পড়েছে প্রদোষ ব্রত? কী মাহাত্ম্য এই তিথির? জানুন শুভ সময়

Spread the love

হিন্দু ধর্মে প্রদোষ ব্রতের বিশেষ গুরুত্ব রয়েছে। মহাদেবের উদ্দেশে নিবেদিত এই ব্রত প্রতি মাসের কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে পালনের বিধান রয়েছে। প্রচলিত বিশ্বাস, নিষ্ঠার সঙ্গে প্রদোষ ব্রত পালন করলে এবং মহাদেবের আরাধনা করলে জীবনের নানা বাধা দূর হয়, শিবের বিশেষ কৃপা লাভ করা যায়।

এই বছরই আবার পড়েছে জ্যৈষ্ঠ অধিক মাস। তার উপর র‍য়েছে বিশেষ শুক্র প্রদোষ ব্রত। অধিক মাস বা মলমাস প্রতি তিন বছর অন্তর একবার আসে, এই মাস ভগবান বিষ্ণুর আরাধনার জন্য অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। সেই বিশেষ মাসে প্রদোষ ব্রত পালন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। কবে পড়েছে সেই ব্রত?

জুন মাসের প্রদোষ ব্রত কবে?

পাঁজি অনুসারে, জ্যৈষ্ঠ অধিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি শুরু হবে ১২ জুন সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে। ব্রত শেষ হবে ১৩ জুন বিকেল ৪টে ৭ মিনিটে।

প্রদোষ ব্রত সাধারণত প্রদোষ কালের ভিত্তিতে পালন করা হয়। সেই কারণে জুন মাসের প্রথম প্রদোষ ব্রত পালিত হবে ১২ জুন, শুক্রবার। শুক্রবার পড়ায় এই ব্রতকে শুক্র প্রদোষ ব্রত বলা হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *