সার্ভাইক্যাল ক্যান্সার? শনাক্ত করবে এআই নির্ভর প্রযুক্তি
নদিয়ার কল্যাণী মেডিক্যাল কলেজে এই গবেষণায় অংশ নেন, সুকন্যা ধর, মৃগাঙ্কমৌলি সাহা, সৌরভ সরকার, নয়নচন্দ্র সরকার, সুবীরকুমার দাস এবং সায়নিকা দত্ত। গবেষণায় এআই নির্ভর এই স্ক্রিনিং পদ্ধতি ৯৬ শতাংশ নির্ভুল ছিল। মোট নমুনার প্রায় ৮৯.৮ শতাংশের ক্ষেত্রে কোনও ক্যান্সারজনিত বা ক্যান্সার-পূর্ববর্তী অস্বাভাবিকতা নেই বলে শনাক্ত করতে সক্ষম হয়েছে এটি। গবেষকদের মতে, এই প্রযুক্তি দ্রুত ‘ইমেজ’ বিশ্লেষণ করতে পারে। গ্রামীণ ও স্বল্প-পরিকাঠামো যুক্ত স্বাস্থ্যব্যবস্থায়, যেখানে স্ক্রিনিং করার জন্য বিশেষজ্ঞ বা চিকিৎসক নেই, সেখানে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।