দুই অর্ধ নয়, চার ভাগে ম্যাচ— FIFA বিশ্বকাপ বদলে যাচ্ছে NBA ও NFL স্টাইলের টিভি শোয়ে - 24 Ghanta Bangla News
Home

দুই অর্ধ নয়, চার ভাগে ম্যাচ— FIFA বিশ্বকাপ বদলে যাচ্ছে NBA ও NFL স্টাইলের টিভি শোয়ে

Spread the love

টেলিভিশনে বিজ্ঞাপন ও সম্প্রচারের সুযোগ

এই নতুন নিয়মের আরও একটি বড় দিক হলো টিভি সম্প্রচার। এখন থেকে ম্যাচের মাঝের এই বাধ্যতামূলক বিরতির সময় টেলিভিশন চ্যানেলগুলো বিজ্ঞাপন দেখাতে পারবে। তবে একটি শর্ত থাকবে, যদি খেলা স্ক্রিনে চলতে থাকে তা হলে শুধু ফিফা (FIFA) অনুমোদিত স্পনসররাই বিজ্ঞাপন দিতে পারবে। অন্য কেউ এই সুযোগ পাবে না। বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচে এই অতিরিক্ত বিরতির কারণে প্রায় ৬২৪ মিনিট অতিরিক্ত সময় তৈরি হবে, যা সাতটি সম্পূর্ণ ফুটবল ম্যাচের সমান সময়।

কোচদের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া

এই নতুন নিয়ম নিয়ে কোচদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। আমেরিকার (USA) কোচ মরিসিও পোচেত্তিনো (Mauricio Pochettino) এই নিয়মে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘সত্যি বলতে, এই নিয়মটা আমার ভালো লাগছে না। এতে খেলার গতি ও ছন্দ নষ্ট হয়। আমি বুঝি গরমের সময় খেলোয়াড়দের স্বাস্থ্যের কথা ভাবতে হয়, কিন্তু যখন আবহাওয়া ২১ বা ২২ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন খেলার জন্য একদম ভালো সময়। তবুও এটা নতুন নিয়ম, আমাদের মেনে নিতে হবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *