Firhad Hakim CID: কালই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, আজই ফিরহাদের বাড়িতে CID, বড় বিপদ | CID Reaches Firhad Hakim’s Residence in Signature Forgery Case, Statement Recorded
ফিরহাদ হাকিমের বাড়িতে CIDImage Credit: TV9 Bangla
কলকাতা: সই জালিয়াতি-কাণ্ডে ফিরহাদ হাকিমের বাড়িতে CID। বৃহস্পতিবার সন্ধ্যায় ফিরহাদের চেতলার বাড়িতে CID আধিকারিকরা পৌঁছে যান। যে বৈঠকে বিরোধী দলনেতা নির্বাচনে সই সংগ্রহ করা হয়েছিল, সেখানে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম। দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে তাঁর বয়ান রেকর্ড করতে, চেতলার বাড়িতে সিআইডি।
বৃহস্পতিবার ৮টা নাগাদ তাঁরা ফিরহাদের বাড়িতে পৌঁছন। তদন্তকারীরা জানতে চাইছেন, ওই বৈঠকে কোন কোন বিধায়ক ছিলেন আর কোন কোন বিধায়ক ছিলেন না। যাঁরা উপস্থিত ছিলেন না, তাঁদের নামের পাশে যে সই করা হয়েছে বলে অভিযোগ উঠছে, সেটা কি তাঁর উপস্থিতিতেই করা হয়েছে, নাকি তাঁর অনুপস্থিতিতে? সেটাও জানতে তৎপর তদন্তকারীরা।
যদি সেই মুহূর্তে তিনি উপস্থিত থাকেন, তাহলে কে সেই সই করল, এই সংক্রান্ত তথ্য ফিরহাদের কাছে জানতে চাইছেন তদন্তকারীরা। তাঁর বয়ান রেকর্ড ও এই গোটা প্রক্রিয়ায় ভিডিয়ো রেকর্ডিং করতে রাখছেন সিআইডি তদন্তকারীরা।
বিস্তারিত আসছে…