Private Tution: শিক্ষকরা প্রাইভেট টিউশন পড়ালেই কড়া নজরে, নির্দেশ দিল শিক্ষা দফতর | School Education department order to investigate if govt teacher giving private tution - 24 Ghanta Bangla News
Home

Private Tution: শিক্ষকরা প্রাইভেট টিউশন পড়ালেই কড়া নজরে, নির্দেশ দিল শিক্ষা দফতর | School Education department order to investigate if govt teacher giving private tution

Spread the love

কলকাতা: সরকারি বা সরকার অনুমোদিত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানোর নিয়ম নেই। এই নিয়ম নিয়ে আগেও রাজ্য়ে একাধিকবার কড়াকড়ি হয়েছে, এবার এই নিয়ম নিয়ে ফের নড়েচড়ে বসল রাজ্য সরকার। যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হল স্কুল শিক্ষা দফতরের (School Education Department) তরফে।

আরটিই আইন ও কলকাতা হাইকোর্টের নির্দেশের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়। জাতীয় মানবাধিকার কমিশনের তরফ থেকে একটি নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। সেখানেই অভিযোগ উঠেছে, বেআইনিভাবে অনেকেই এখনও প্রাইভেট টিউশন পড়াচ্ছে।

অভিযোগ, শুধু টিউশন পড়ানোর মতো বেআইনি কাজই নয়, অনেক শিক্ষক নিজের নিজের স্কুলের পড়ুয়াদের ওপর চাপ সৃষ্টি করেন তাঁদের কাছে টিউশন পড়ার জন্য। টিউশন না পড়লে পরীক্ষার খাতায় কম নম্বর দেওয়ার ভয় দেখানোও হয় বলে অভিযোগ।

২০১১ সালে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল স্কুল শিক্ষা দফতরের তরফে। একটি নোটিসে পরিষ্কার বলা হয় যে, ব্যক্তিগত লাভের জন্য কোনও শিক্ষকই প্রাইভেট টিউশন করতে পারবেন না। তবে স্কুল কর্তৃপক্ষ যদি কোনও ‘রেমেডিয়াল কোচিং’ বা অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করে, তবে সেখানে শিক্ষকরা ছাত্রছাত্রীদের সাহায্য করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *