মোহনবাগান ফুটবলারদের ভারতীয় স্কোয়াডেই রাখলেন না খালিদ
ইউনিটি কাপের জন্য ভারতীয় স্কোয়াডে জায়গা পেলেও শেষ মুহূর্তে দল ছেড়ে বেরিয়ে আসেন মোহনবাগানের সাত ফুটবলার। ফিফা উইন্ডোতে এই ম্যাচ খেলা হয়নি, সেই যুক্তি দিয়ে প্লেয়ারদের ছাড়তে রাজি হয়নি মোহনবাগান সুপার জায়ান্ট। এ বার প্রভাব পড়ল সেটার। তাজিকিস্তানের বিরুদ্ধে দুই প্রীতি ম্যাচের স্কোয়াডে মোহনবাগানের কোনও ফুটবলারকেই রাখলেন না ভারতের হেড কোচ খালিদ জামিল। চোটের জন্য দলে নেই স্ট্রাইকার রায়ান উইলিয়ামসও। ৫ এবং ৯ জুন খেলা হবে এই দু’টি ম্যাচ।