ঋত্বিকের ৮টি ছবি রূপান্তরিত প্রিস্টিন-৪কে রেজ়লিউশনে - 24 Ghanta Bangla News
Home

ঋত্বিকের ৮টি ছবি রূপান্তরিত প্রিস্টিন-৪কে রেজ়লিউশনে

Spread the love

কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের সিনেমাগুলি সংরক্ষণের লক্ষ্যে বড় সাফল্য পেল ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএফডিসি) এবং ন্যাশনাল ফিল্ম আর্কাইভ (এনএফএআই)৷ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে ধারাবাহিক প্রচেষ্টার পরে এই দুই সংস্থা ঋত্বিকের ৮টি সিনেমাকে ‘প্রিসটিন-৪কে’ রেজ়লিউশনে রূপান্তরিত ও সংরক্ষিত করতে সক্ষম হয়েছে৷ ছবিগুলি হলো ‘মেঘে ঢাকা তারা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘যুক্তি তক্কো আর গপ্পো’, ‘বাড়ি থেকে পালিয়ে’, ‘সুবর্ণরেখা’, ‘নাগরিক’, ‘অযান্ত্রিক’ এবং ‘কোমল গান্ধার’৷

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *