অ্যাডামাস পা রাখল মুম্বইয়ে, পড়ুয়াদের জন্য বিশেষ সুযোগ
এখন পড়ুয়ারা দিল্লি এনসিআর, বেঙ্গালুরু, মুম্বই, পুনে, আহমেদাবাদ এবং হায়দরাবাদের মতো ছ’টি বড় শহরে ১০ দিনের বিশেষ আবাসিক প্রশিক্ষণের সুযোগ পাবেন। এর মাধ্যমে তাঁরা সরাসরি বিভিন্ন নামী সংস্থার সঙ্গে যুক্ত হয়ে বাস্তব অভিজ্ঞতা, আত্মবিশ্বাস এবং জাতীয়স্তরের পেশাদারি দক্ষতা অর্জন করতে পারবেন।