Suvendu Adhikari | ৪ মে থেকে ৪ জুন পূর্ণ হলো পরিবর্তনের এক মাস, শুভেন্দু অধিকারীর বিজেপি সরকারের কাছে থেকে বাংলা কী কী পেল?
২০২৬ সালের ৪ মে বাংলার মানুষের রায়ে বঙ্গে গেরুয়া ঝড় উঠেছিল। বঙ্গে ২০২৬ সালের পরিবর্তন সরকারের প্রথম ১ মাস পূর্ণ হলো। এই ৩০ দিনেই বাংলা দেখল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকারের একাধিক বড় ও ঐতিহাসিক সিদ্ধান্ত। মহিলাদের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকার ‘অন্নপূর্ণা যোজনার’ ঘোষণা থেকে শুরু করে বিনামূল্যে বাসযাত্রা, সরকারি চাকরির বয়সসীমা ৪৫ বছর করা এবং আয়ুষ্মান ভারত প্রকল্প চালু—কী কী ঘটল এই এক মাসে? চলুন দেখে নেওয়া যাক।