তৃণমূলের দু’পক্ষকে মেলালেন, বলতেও দিলেন শুভেন্দু
বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠকে কলকাতার মেয়র ফিরহাদের উদ্দেশে শুভেন্দু বলেন, ‘মেয়র সাহেব, শহরে এত বেআইনি নির্মাণ হয়েছে, বা হচ্ছে, সেগুলোর দিকে তো নজর দেওয়া দরকার। কেন এত বেআইনি নির্মাণ, তাও খতিয়ে দেখা দরকার।’ মেয়র জানান, তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন। সব তাঁর হাতে নেই। কর্মীদের উপরে ভরসা করে কাজ করতে হয়। কুণালকে তাঁর এলাকার সমস্যা নিয়ে বলতে বলেন শুভেন্দু। মূলত নিকাশি সমস্যা, হকার উচ্ছেদ এবং খাল পরিষ্কারের উপরেই জোর দেন কুণাল। শুভেন্দুকে তাঁর কথা মন দিয়ে শুনতে দেখা গিয়েছে বলে জানান তাঁরই এক সতীর্থ।