জোর করে চাঁদা আদায়ের চেষ্টা, মারধরের অভিযোগ, বাঁকুড়ায় গ্রেপ্তার তৃণমূল নেতা
বিজেপির স্থানীয় নেত্রী দীপু বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এলাকার বাসিন্দা তপন ঘোষের কাছ থেকে মোটা টাকা দাবি করেন স্থানীয় তৃণমূল নেতা মদন গড়াই। টাকা দিতে না পারায় মারধর করা হয় ওই যুবককে। সিসিটিভিতে সেই ঘটনার ভিডিয়ো ধরা পড়েছে। তিনি বলেছেন, ‘সরকার পরিবর্তন হয়েছে। সেই জন্য তৃণমূল এখন টাকা তুলতে পারছে না। তাই এই ভাবে টাকা আদায় করছে। আর টাকা দিতে না পারলে অত্যাচার করছে। কিন্তু, এ সব বরদাস্ত করা হবে না। বিজেপি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে চায়।’ ধৃতের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন বিজেপি নেত্রী।