মহিলাদের সার্ভাইক্যাল ক্যান্সার রুখতে পুরুষদের দায়িত্ব - 24 Ghanta Bangla News
Home

মহিলাদের সার্ভাইক্যাল ক্যান্সার রুখতে পুরুষদের দায়িত্ব

Spread the love

গবেষকরা বলছেন, এ ক্ষেত্রে একজন নারীর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় তাঁর স্বামী বা পুরুষসঙ্গীর যৌন আচরণ কেমন। কারণ, পুরুষরা পিনাইল HPV-র সঙ্গে ক্যান্সারের ‘বাহক’ (Carrier) এবং ‘ভেক্টর’ (Vector — যা রোগ ছড়ায়) হিসেবে কাজ করেন। একাধিক মেডিক্যাল জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, পুরুষদের যৌনাঙ্গে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের উপস্থিতি মূলত যৌনসংসর্গের মাধ্যমেই ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বা WHO-ও এই বিষয়ে সহমত।

এখন সমস্যা হলো, পুরুষদের শরীরে HPV সংক্রমণ হলে সাধারণত বাহ্যিক লক্ষণ বা উপসর্গ দেখা যায় না। ফলে অজান্তেই একজন সুস্থ পুরুষ তাঁর শরীরে অঙ্কোজেনিক (ক্যান্সার তৈরি করতে সক্ষম) HPV বহন করতে পারেন। এ ছাড়া যে সব পুরুষের একাধিক যৌনসঙ্গী রয়েছে কিংবা যাঁরা অসুরক্ষিত যৌন সম্পর্কে লিপ্ত, তাঁদের শরীর সহজেই HPV-র আঁতুড়ঘরে পরিণত হতে পারে। পরবর্তীকালে সেই পুরুষরা যখন আবার অন্য কোনও নারীর সঙ্গে মিলিত হন, তখন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস জরায়ুতে স্থানান্তরিত হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *