সুরেন্দ্রনাথ কলেজে কাঁড়ি কাঁড়ি টাকা কোথা থেকে এল? | Two bags full with Cash Found in Surendranath College Union Room
বছর চারেক আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার হয়েছে। আবার রাজ্যে পালাবদলের পর তৃণমূল নেতার পাটখেত থেকে উদ্ধার হয়েছে বস্তা বস্তা ভর্তি টাকা। এবার টাকার পাহাড় কলেজের ইউনিয়ন রুমে। সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে পাওয়া গেল লক্ষ লক্ষ উই ধরা টাকা। কলেজের ইউনিয়ন রুম থেকে দুই ব্যাগ ভর্তি উইয়ে খাওয়া টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে।