সুরেন্দ্রনাথ কলেজে চাঞ্চল্য, দু’টি স্যুটকেসে মিলল লক্ষাধিক টাকা, থরে থরে সাজানো উইয়ে কাটা নোট
একই সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তীব্র কটাক্ষ করেছেন বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ। তিনি বলেন, ‘কত কিছু দেখব! প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে টাকা উদ্ধার হলো। তৃণমূল কাউন্সিলারদের পাটখেত থেকে টাকা উদ্ধার হতে দেখলাম। এ বার কলেজ থেকেও টাকা উদ্ধার হলো।’ সজলের প্রশ্ন, ‘কত টাকা থাকলে উইয়ে খায়?’ বিজেপি বিধায়কের আরও অভিযোগ, ‘এই কলেজের ফাংশন ফান্ডে কোটি টাকা আছে। আবার কোটি কোটি টাকার বিনিময়ে ভর্তি নেওয়া হয়েছে। মাথা থেকে পা পর্যন্ত জড়িত। এদের দ্রুত গ্রেপ্তার করা হোক।’
তবে এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কলেজ কর্তৃপক্ষ। টাকা উদ্ধারের ঘটনায় সুরেন্দ্রনাথের টিচার ইনচার্জকে ফোন করা হয়েছিল। কিন্তু তিনি ফোন ধরেননি।