India vs England: অশ্বিনের ১০০তম টেস্টে অভিষেক দেবদত্তর, ধরমশালায় বড় রান তুলতে চান স্টোকসরা – Bengali News | Devdutt Padikkal makes Test debut on Ravichandran Ashwin’s 100th Test against England
অশ্বিনের ১০০তম টেস্টে অভিষেক দেবদত্তর, ধরমশালায় বড় রান তুলতে চান স্টোকসরা
কলকাতা: নয়নাভিরাম ধরমশালায় লক্ষ্মীবারটা রবিচন্দ্রন অশ্বিনের ক্রিকেট কেরিয়ারের একটা দারুণ দিন। ১০০তম টেস্ট খেলতে আর কিছুক্ষণের মধ্যেই মাঠে নামবেন অশ্বিন। দেশের জার্সিতে ১০০টা টেস্ট খেলার মতো রেকর্ড কত জনই বা করতে পারেন! অশ্বিনের মাইলস্টোন ম্যাচ আবার কর্নাটকের তরুণ ব্যাটার দেবদত্ত পাড়িক্কালের জন্যও বিশেষ। কারণ আজ তাঁর টেস্ট অভিষেক হল। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজের শেষ ম্যাচে যে রজত পাতিদারের জায়গায় ভারতের একাদশে সুযোগ পেতে পারেন দেবদত্ত, এমনটা ক্রিকেট মহলে কান পাতলেই শোনা যাচ্ছিল। এ বার সেটাই হল। শততম টেস্ট খেলতে নামা রবি অশ্বিন টেস্ট ডেবিউ ক্যাপ তুলে দেব দেবদত্তর মাথায়।
টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।
লোকেশ রাহুল রাজকোট টেস্টের আগে পুরোপুরি ফিট না হওয়ায় তাঁর রাজ্যের ২৩ বছরের দেবদত্ত জাতীয় দলে ডাক পেয়েছিলেন। তিনি সেই সময় রঞ্জি ট্রফিতে ব্যস্ত ছিলেন। চলতি রঞ্জিতে ভালো পারফর্ম করার সুবাদেই দেবদত্ত ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন। এ বার তাঁর টেস্ট অভিষেকও হল।
বিস্তারিত আসছে…