বামপন্থী পরিবার থেকে বিজেপির মন্ত্রিসভায় গার্গী, পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন গৌরীশঙ্করও
জলঙ্গি ব্লকের সাগরপাড়া এলাকায় বিজেপি মণ্ডল-২ এর উদ্যোগে শ্রী শ্রী বাবা বিশ্বনাথ মন্দিরের সামনে এলাকার সাধারণ মানুষ ও পথচলতি সাধারণ মানুষের মধ্যে প্রায় চার হাজার লাড্ডু বিতরণ করা হয়। বিধানসভা দুটো আলাদা হলেও গৌরীশঙ্কর ও গার্গী লালবাগের বাসিন্দা। গৌরী থাকেন মুর্শিদাবাদ থানার প্রসাদপুর পঞ্চায়েতের হাঁড়িভাঙা প্রসাদপুরে আর গার্গীর বাড়ি মুর্শিদাবাদ পুরসভা এলাকায়। গার্গীর মা ছিলেন প্রয়াত ত্রাণমন্ত্রী ছায়া ঘোষ। ফলে ছোট থেকেই রাজনীতির পরিমণ্ডলে বড় হয়ে ওঠা তাঁর। একটা সময়ে ফরওয়ার্ড ব্লকের দাপুটে নেত্রী হিসেবে যে বিধানসভা কাঁপিয়েছিলেন মা ছায়া ঘোষ, এখন মেয়ে হিসেবে গার্গী বিধানসভায় মন্ত্রী হিসেবে কতটা ছাপ ফেলবেন, তা ভবিষৎ বলবে। তবে গার্গী বলেন, ‘লোকভবন থেকে ফোন করে আমাকে রবিবার বিকেলে জানানো হয় মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ব্যাপারে। আমি চেষ্টা করব সাধারণ মানুষের চাওয়া-পাওয়া, অভাব, অভিযোগগুলো পূরণ করতে।’