মেদিনীপুরে ‘বাইসাইকেল থিভস’, সিসিটিভি ফুটেজ নিয়ে থানায় হাজির পড়ুয়া, ‘খুঁজে দিন স্যর’
আর দেরি করেননি অরিত্র। সিসিটিভি ফুটেজ নিয়ে সোজা থানায় হাজির হন। কাঁচুমাচু মুখে বলেন, ‘স্যর, যে ভাবে হোক আমার সাইকেলটা খুঁজে দিন।’ মেদিনীপুর শহরে লাগাতার সাইকেল, বাইক, মোবাইল চুরির মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ। পুলিশ অভিযানও চালাচ্ছে। আন্তোনিও রিকি নিজের সাইকেল খুঁজে পাননি। অরিত্র পাবেন?