Kultali News: সরকারি ত্রাণ দুর্নীতির অভিযোগ, উদ্ধার বস্তা বস্তা সার, গ্রেফতার TMC নেতা | Kultali Relief Scam Allegations: Panchayat Leader Arrested After Government Fertilizer and Cyclone Aid Recovered - 24 Ghanta Bangla News
Home

Kultali News: সরকারি ত্রাণ দুর্নীতির অভিযোগ, উদ্ধার বস্তা বস্তা সার, গ্রেফতার TMC নেতা | Kultali Relief Scam Allegations: Panchayat Leader Arrested After Government Fertilizer and Cyclone Aid Recovered

Spread the love

কুলতলিতে সরকারি ত্রাণ দুর্নীতির অভিযোগ। অভিযোগের তির শাসকদলের নেতার বিরুদ্ধে। কুলতলি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু হালদারের আত্মীয়ের দেউলবাড়ি-দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাড়ি থেকে উদ্ধার হয়েছে সরকারি সার। পাশাপাশি, পাশের এক ব্যক্তির বাড়ি থেকে মিলেছে আমফান পরবর্তী সময়ে দুর্গতদের জন্য সরকারের দেওয়া ত্রাণ সামগ্রী। এলাকাবাসীর দাবি, আমফান থেকে শুরু করে পরবর্তী সব দুর্যোগেই ত্রাণ বণ্টনে ব্যাপক দুর্নীতি হয়েছে। ঘটনায় সরব হয়েছে কুলতলির বিজেপির পদ প্রার্থী মাধবী মহলদার। পরে কুলতলি থানার পুলিশ কৃষি কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু হালদারকে গ্রেফতার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *