Fifa World Cup 2026: অবশেষে স্বস্তি দর্শকদের, বিশ্বকাপ দেখাতে ফিফার সঙ্গে ৮ বছরের চুক্তি করল এই সংস্থা! | India Telecast of World Cup 2026 Confirmed on Zee5 - 24 Ghanta Bangla News
Home

Fifa World Cup 2026: অবশেষে স্বস্তি দর্শকদের, বিশ্বকাপ দেখাতে ফিফার সঙ্গে ৮ বছরের চুক্তি করল এই সংস্থা! | India Telecast of World Cup 2026 Confirmed on Zee5

Spread the love

অবশেষে চিন্তার অবসান!Image Credit: Getty Images

কলকাতা : বিশ্বকাপ শুরু হতে বাকি প্রায় ১০ দিন। অবশেষে স্বস্তি পেলেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। বিশ্বকাপের সময় এগিয়ে এলেও ভারতে কোথায় বিশ্বকাপ দেখানো হবে, সেই নিয়ে কোথাও কোনও খবর ছিল না। আদৌ বিশ্বকাপ ভারতীয় দর্শকরা দেখতে পারবেন কিনা, সেই নিয়ে চিন্তা দিনে দিনে বাড়ছিল। এবার অবশেষে সেই চিন্তা থেকে মুক্তি ঘটল দর্শকদের।

আজ সোমবার, পয়লা জুন জি এন্টারটেনমেন্ট ঘোষণা করেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল দেখাবে জি। আগেই শোনা গিয়েছিল, বিশ্বকাপ দেখানোর দৌড়ে এগিয়ে রয়েছে এই কোম্পানি। তবে, এবার এক্স মাধ্যমে পোস্ট করে সেই খবর নিশ্চিত করল জি। তারা জানিয়েছে, শুধু এবারের বিশ্বকাপই নয়, ২০২৭ এবং ২০৩১ মহিলাদের বিশ্বকাপ, ২০৩০ এবং ২০৩৪ সালের পুরুষদের বিশ্বকাপ -সহ মোট ৩৯টি আন্তর্জাতিক প্রতিযোগিতা দেখাবে জি। জি জানিয়েছে, মোট ৪টি চ্যানেলে বিশ্বকাপ দেখাবে তারা। সেগুলি হল – ইউনিট৮ স্পোর্টস ১, ইউনিট৮ স্পোর্টস ১ এইচডি, ইউনিট৮ স্পোর্টস ২, ইউনিট৮ স্পোর্টস ২ এইচডি। এছাড়াও জি ফাইভ অ্যাপেও বিশ্বকাপ ফুটবল দেখানো হবে।

সূত্রের খবর, ৩০ মিলিয়ন বা ভারতীয় মূল্যে প্রায় ৩৩০ কোটি টাকায় ফিফার সঙ্গে ৮ বছরের চুক্তি করেছে জি এন্টারটেইনমেন্ট। এত টাকা আর অন্য কোনও কোম্পানি দিতেও চায়নি। অন্য একটি কোম্পানি সর্বোচ্চ ২০ মিলিয়ন ডলার বা প্রায় ২২০ কোটি টাকা দিতে রাজি হয়েছিল, যা মেনে নেয়নি ফিফা। কিন্তু এবার ভারতীয় দর্শকদের জন্য দর কষাকষি করতে রাজি হল ফুটবলের এই সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপ চলবে। আমেরিকা, কানাডা ও মেক্সিকো- মোট ৩ দেশে হবে বিশ্বকাপ। এই প্রথমবার ৪৮টি দেশ অংশগ্রহণ করছে বিশ্বকাপে। তবে এবার অবশেষে স্বস্তি পেলেন ভারতীয় দর্শকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *