ঋতুরাজেই ভরসা, নাকি নতুন অধিনায়ক? CSK-এর নেতৃত্ব নিয়ে মিলল বড় আপডেট
সঞ্জুকে নিয়ে জল্পনা, কিন্তু ভরসা ঋতুরাজের উপরই
দলের খারাপ পারফরম্যান্সের পর অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন, সঞ্জু স্যামসন ভবিষ্যতে চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার জন্য ভালো বিকল্প হতে পারেন। ২০২৬ মরশুমের আগে তিনি দলে যোগ দেন এবং রাজস্থান রয়্যালসের (RR) অধিনায়ক হিসেবে তাঁর দীর্ঘ অভিজ্ঞতাও রয়েছে। তবে CSK-এর প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং (Stephen Fleming) স্পষ্ট জানিয়েছেন, দলের খারাপ ফলের জন্য শুধু অধিনায়ককে দায়ী করা ঠিক হবে না।
তাঁর মতে, গুরুত্বপূর্ণ কয়েক জন খেলোয়াড়ের চোট, বারবার দল বদল এবং দলের পরিবর্তনের সময়ের মধ্য দিয়ে যাওয়ার কারণেই এই মরশুমে চেন্নাই ভালো ফল করতে পারেনি। এ দিকে সাম্প্রতিক খবর বলছে, ঋতুরাজকে অধিনায়ক পদ থেকে সরানোর কোনও পরিকল্পনা এখনও নেই। দল এখনও তাঁদের তরুণ অধিনায়কের উপর সম্পূর্ণ আস্থা রাখছে।
রেভস্পোর্টজ়ের (Revsportz) এক সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,‘এই মুহূর্তে ঋতুরাজ গায়কোয়াড়কে অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে চেন্নাইয়ের মধ্যে কোনও আলোচনা চলছে না।’