অ্যান্টি-ইনফ্লেমেটরি ডায়েট ছাড়া কী ভাবে প্রদাহ কমাবেন?
খালি চোখে প্রদাহ দেখা যায় না। কিন্তু প্রতি মুহূর্ত উপলব্ধি করা যায়। গ্যাস-অম্বল কমতে চায় না। ব্যথা-যন্ত্রণা বাড়তেই থাকে। বিপকীয় সমস্যা জোরালো হতে থাকে। এগুলো সাধারণ মনে হলেও প্রদাহকে হালকা ভাবে নেওয়া উচিত নয়। সাধারণত কোনও জীবাণু, আঘাত বা কোষের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই প্রদাহ দেখা দেয়। এই প্রদাহ যদি না কমে, তা হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। আর প্রদাহ যদি ক্রনিক হয়ে দাঁড়ায়, তখন ক্যান্সারের মতো মারণ রোগও দেখা দিতে পারে।
প্রদাহ কমাতে হলে বিশেষ ভাবে নজর দিতে হবে খাওয়াদাওয়ার উপর। আজকাল বেশিরভাগ মানুষ অ্যান্টি-ইনফ্লেমেটরি ডায়েটের দিকে ঝুঁকছেন। যে সব খাবারে অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, সেগুলো বেশি করে খাওয়ার কথা বলছেন ডাক্তার-নিউট্রিশনিস্টরাও। খাবারে ফাইবারের পরিমাণ বাড়ানোর উপরও জোর দেওয়া হচ্ছে। পাতে যদি বেশি শাকসব্জি, ফল-বাদাম, ডাল-দানাশস্য রাখবেন, তত ভালো। তবে শুধু হেলদি খেয়ে প্রদাহ কমানো যায় না। লাইফস্টাইলেও আনতে হবে তিন বদল।