TMC Leader Arrested: লুকিয়ে ছিলেন পাটখেতে, তৃণমূল নেতাকে হিড় হিড় করে টেনে বের করল পুলিশ, দেখুন | TMC Leader Selim Molla Arrested in alleged Post Poll Violence in Hasnabad - 24 Ghanta Bangla News
Home

TMC Leader Arrested: লুকিয়ে ছিলেন পাটখেতে, তৃণমূল নেতাকে হিড় হিড় করে টেনে বের করল পুলিশ, দেখুন | TMC Leader Selim Molla Arrested in alleged Post Poll Violence in Hasnabad

Spread the love

ভোট পরবর্তী হিংসা ও লুটপাঠের অভিযোগে গ্রেফতার আরও এক তৃণমূল নেতা। পাটখেত থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, পাট খেতে লুকিয়ে ছিলেন উত্তর ২৪ পরগনার হাসনাবাদের পাটলিখানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সেলিম মোল্লা ওরফে পিন্টু। গতকাল স্থানীয় পাটলিখানাপুর হাটখোলা সংলগ্ন ওই পাটখেতে যৌথ অভিযান চালায় রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তারপর সেখান থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আজ ধৃত তৃণমূল নেতাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *