দলবদলের গুড়ে বালি নয়, শমীক ফেললেন ‘বোল্ডার’
হঠাৎ কেন ‘বোল্ডার’ ফেলার কথা বললেন তিনি? তা নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। প্রশ্ন উঠছে, কাদের ঠেকাতে বোল্ডার ফেলতে চাইছেন শমীক? রাজ্য বিজেপির সভাপতি অবশ্য কারও নাম করেননি। রবিবার শমীক শুধু বলেন, ‘কারও কারও বিবেক জাগ্রত হয়েছে। এটা বিলম্বিত বোধোদয়।’ এই বিলম্বিত বোধোদয়ের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়েই শমীক সংবাদমাধ্যমে বলেন, ‘তৃণমূলের অনেকেই ভাবছেন, নিজের দলের বিরুদ্ধে বিবৃতি দিয়ে শাসকদলের খোলা দরজা দিয়ে ভিতরে ঢুকে পড়বেন। সে গুড়ে শুধু বালি নয়, সে গুড়ে বোল্ডার।’ সেই বোল্ডারের শক্তি বোঝাতে শমীকের সংযোজন, ‘যে বোল্ডার আপনারা (তৃণমূল নেতারা) অবৈধ ভাবে এতদিন তুলেছিলেন বিভিন্ন দিক থেকে। এ সব চলবে না বিজেপিতে।’