IPL 2026 Final, RCB vs GT: ১০ বছর আগের বদলা নিলেন বিরাট, চ্যাম্পিয়ন আরসিবি! | RCB beats GT by 5 wickets and became the champion for the second time - 24 Ghanta Bangla News
Home

IPL 2026 Final, RCB vs GT: ১০ বছর আগের বদলা নিলেন বিরাট, চ্যাম্পিয়ন আরসিবি! | RCB beats GT by 5 wickets and became the champion for the second time

Spread the love

আরসিবির বিরাটপ্রাপ্তি, পরপর দুবার চ্যাম্পিয়ন!Image Credit: PTI

আহমেদাবাদ : ২০২৬ এর ৩১ মে না, আহমেদাবাদের নব কলেবরে সেজে ওঠা নরেন্দ্র মোদী স্টেডিয়াম না।
১০ বছর আগের ২৯ মে। মাঠ? চিন্নাস্বামী। সেদিনও ছিল একটা আইপিএল ফাইনাল। সানরাইজার্সের কাছে ৮ রানে হেরেছিলেন কোহলিরা। ২০৯ রান তাড়া করতে নেমে আরসিবি শেষ হয়েছিল ২০০/৮ এ। প্রথম ১০ ওভারে দুরন্ত ব্যাটিং করেও সেবার ট্রফি আসেনি আরসিবির। ৯৭৩ রান করেও সেবার কমলা টুপির সঙ্গে ট্রফি ভাগ্য ছিল না বিরাটের। ঠিক ১০ বছর পরের দৃশ্যটা আজ দেখছি চোখের সামনে। সেদিনও ফাইনালে ছিলেন বিরাট, আজও রইলেন বিরাট। আজও গোটা দেশের সামনে, বিপক্ষের রক্তচক্ষু সামলে লড়লেন একা বিরাট, যে বিরাটকে নিয়ে ক্রমাগত প্রশ্ন উঠেছে, তিনি নাকি ‘নন কমিট্যাল’ , তিনি নাকি ধীরগতিতে রান বানান… আজকের পর এই কথাগুলো করা বলবে সেটাই দেখতে চাই। ১০ বছর আগের করা ভুলের প্রায়শ্চিত্ত করলেন ‘চেজমাস্টার’। তাঁর করা রানের ইনিংসের বদান্যতায় পরপর দুইবার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি। কোথায় ১৮ বছরে টানা ব্যর্থতা, কোথায় পরপর দুই বছর দুখানা ট্রফি। অশেষ ধন্যবাদ আপনাকে বিরাট।

অথচ ভাবুন শুরুটা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি ক্যাপ্টেন রজত। ফল? পাওয়ারপ্লের মধ্যেই শুবমান (১০) ও সাই (১২) আউট। ১৮ বলে ২০ করলেন নিশান্ত সান্ধুও।

বাকিটা পড়তে চোখ রাখুন TV9 বাংলার পেজে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *