মাথায় হাত দিয়ে রাস্তায় লুটিয়ে পড়লেন কল্যাণ, স্থানীয় বাসিন্দারা বললেন… | TMC MP Kalyan Banerjee Alleges Attack in Chanditala, Locals Dismiss Claim as ‘Drama’
দলের কর্মীদের গ্রেফতারি, আটকের প্রতিবাদে রবিবার চণ্ডীতলা থানায় স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল তৃণমূলের। থানায় যাওয়ার পথে ‘আহত’ হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মাথায় হাত দিয়ে রাস্তাতেই শুয়ে পড়েন তৃণমূল সাংসদ। বিজেপির বিরুদ্ধে সরব হয়ে তিনি অভিযোগ করেন, “এটা কোনও জনরোষ নয়। ছ’সাতজন গেরুয়া ফেট্টি বেঁধে তৃণমূল কর্মীদের মারছে।” তবে কল্যাণের অভিযোগ উড়িয়ে দিলেন স্থানীয় বাসিন্দারাই। তাঁদের বক্তব্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাটক করছেন। তাঁর উপর কেউ হামলা চালাননি।