মাথা ধরে রাস্তায় লুটিয়ে পড়লেন কল্যাণ, কাঁদতে কাঁদতে বললেন... | TMC MP Kalyan Banerjee claimed he was injured while heading to Chanditala Police Station, Allegation against BJP - 24 Ghanta Bangla News
Home

মাথা ধরে রাস্তায় লুটিয়ে পড়লেন কল্যাণ, কাঁদতে কাঁদতে বললেন… | TMC MP Kalyan Banerjee claimed he was injured while heading to Chanditala Police Station, Allegation against BJP

Spread the love

দলের কর্মীদের গ্রেফতারি, আটকের প্রতিবাদে রবিবার চণ্ডীতলা থানায় স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল তৃণমূলের। থানায় যাওয়ার পথে ‘আহত’ হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মাথায় হাত দিয়ে রাস্তাতেই শুয়ে পড়েন তৃণমূল সাংসদ।

শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলেন, “আমি কাউকে নিয়ে আসিনি। একা একা আসছিলাম, সেই সময় চণ্ডিতলা মোড়ের সামনে বিজেপি কর্মীরা কী বল ছুড়েছে জানি না…ডিউজ বল নাকি অন্য কিছু। আমার মাথা দিয়ে রক্ত বেরচ্ছে।” এক প্রকার কেঁদে-কেঁদেই মাইক হাতে সাংসদ বললেন, “আমার আর বলার মতো শক্তি নেই। চণ্ডিতলার মানুষই বিচার করুন। ওরা যে সাংসদদের ধরে মারছে এটা কি ঠিক হচ্ছে? এটা কোনও জনরোষ নয়। ছ’সাতজন গেরুয়া ফেট্টি বেঁধে তৃণমূল কর্মীদের মারছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *