সোমে রাজ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন, সকাল ১১টায় শপথ নেবেন ৩৫ জন মন্ত্রী, জানালেন মুখ্যমন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

সোমে রাজ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন, সকাল ১১টায় শপথ নেবেন ৩৫ জন মন্ত্রী, জানালেন মুখ্যমন্ত্রী

Spread the love

গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শুভেন্দু। তাঁর সঙ্গে শপথ নেন আরও পাঁচ মন্ত্রী। তাঁরা হলেন, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। তাঁরাই এই মুহূর্তে একাধিক দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন। তখন থেকেই নতুন বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি দিল্লি সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু এবং রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। বিজেপি সূত্রে খবর, দু’জনেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন। সেখানে মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিজেপি বিধায়কদের নামের একটি তালিকাও দেওয়া হয়েছিল যদিও এ ব্যাপারে প্রকাশ্যে মুখ খুলতে রাজি হননি বিজেপির কোনও নেতাই। গত বুধবার লোকভবনে গিয়ে রাজ্যপাল আরএন রবির সঙ্গেও দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সেখানেও মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়েই আলোচনা হয়েছিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *