West Bengal News Live: হকার উচ্ছেদে তপ্ত দমদম, ইউনিয়নের বিক্ষোভের মাঝেই লাঠিচার্জ পুলিশের | Catch the day’s top headlines from West Bengal—get live updates on all political news involving the Trinamool and BJP
এবার দমদমে হকার উচ্ছেদ। স্টেশনে বেআইনিভাবে যে সমস্ত দোকান এবং স্টল ছিল সেগুলি রেল পুলিশের তরফে সরিয়ে দেওয়া হয়! আগেই নোটিশ দিয়ে জানানো হয়েছিল! শনিবার রাতে প্রচুর পুলিশ ফোর্স নিয়ে স্টেশনে প্রথমে মাইকিং করে স্টেশন খালি করে দেওয়ার অনুরোধ করে পুলিশ। কিন্তু হকার্স ইউনিয়নের তরফে বিক্ষোভ দেখানো হয়! তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শেষে পুলিশ লাঠিচার্জ করে স্টেশন ফাঁকা করে দোকান ভাঙার কাজ শুরু করে দেয়।