আকাশ লাল করে ধুলোঝড়ের তাণ্ডব রাজস্থানে, লন্ডভন্ড পাঁচ জেলা
ধুলোঝড়ের তাণ্ডব চলেছে চুরু, হনুমানগড়, বিকানের এবং সীকরেও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন রাজস্থানের বিভিন্ন জেলায় পশ্চিম ঝঞ্ঝার কারণে ধুলোঝড়ের তাণ্ডব চলবে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টি হয়। জয়পুর, আজমের, ভরতপুর, কোটা, জোধপুর এবং উদয়পুরে ৬০-৭০ কিলোমিটার বেগে ঝড় হয়। আবহাওয়া দফতর শিলাবৃষ্টির সতর্কতাও জারি করেছে কিছু কিছু অঞ্চলে।