এ বার এক ট্রেনেই সোজা চাকলাধাম, নতুন রেলপথে কাজ শুরুর ইঙ্গিত - 24 Ghanta Bangla News
Home

এ বার এক ট্রেনেই সোজা চাকলাধাম, নতুন রেলপথে কাজ শুরুর ইঙ্গিত

Spread the love

সূত্রের খবর, দীর্ঘদিন ধরে জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা ছিল। প্রয়োজনীয় সরকারি ছাড়পত্রের অভাবে প্রকল্পের কাজ থমকে ছিল। সম্প্রতি রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় ছাড়পত্র মিলেছে, তার ফলে এই প্রকল্প বাস্তবায়নের পথে বড় বাধা কাটল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। রেল সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে ৬১টি রেল প্রকল্প। সেই তালিকায় রয়েছে বিড়া-চাকলা নতুন রেল লাইনও। সম্প্রতি সেই প্রকল্পে ছাড়পত্র দেওয়া হয়েছে। এই ঘোষণার কথা সামনে আসতেই স্থানীয় বাসিন্দা ও চাকলাধামের ভক্তদের মধ্যে উৎসাহ চোখে পড়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *