জিম্বাবুয়ের বিরুদ্ধে কেমন একাদশ সাজালেন খালিদ জামিল? - 24 Ghanta Bangla News
Home

জিম্বাবুয়ের বিরুদ্ধে কেমন একাদশ সাজালেন খালিদ জামিল?

Spread the love

ইউনিটি কাপে (Unity Cup) তৃতীয় স্থান নিশ্চিত করতে জিম্বাবুয়ের বিরুদ্ধে শক্তিশালী একাদশ নামাল ভারত। গুরপ্রীত-ছাংতের উপরেই থাকছে বাড়তি নজর।

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বর্তমানে খুব একটা ছন্দে নেই ভারতীয় ফুটবল দল। পূর্বের সমস্ত হতাশা ভুলে এবারের এই ইউনিটি কাপে (Unity Cup) অংশ নিয়েছে ব্লু-টাইগার্স। গত কয়েকদিন আগেই তারা লড়াই করেছিলে প্রথম ম্যাচে। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল শক্তিশালী জামাইকা দল। দাঁতে দাঁত চেপে লড়াই করলেও আসেনি জয়। শেষ পর্যন্ত দুইটি গোলের ব্যবধানে সেই ম্যাচে পরাজিত হতে হয়েছিল গুরপ্রীত সিং সান্ধুদের। যারফলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ না থাকলেও এবার তৃতীয় স্থান অর্জনের সুযোগ রয়েছে ভারতের কাছে। সেক্ষেত্রে প্রভাব আসতে পারে ফিফার তালিকায়।

সেটাই এখন গুরুত্বপূর্ণ টার্গেট সকলের। কিন্তু লড়াইটা যে সহজ নয়। কয়েক যুগ আগে এবার জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলেছিল ভারত। সেবার ভালো পারফরম্যান্স থাকলেও এবার যে পরিস্থিতি ভিন্ন সেটা ভালো মতোই জানা সকলের। এছাড়াও এবার ভারতের স্কোয়াডে নেই একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলার। তাঁদের অনুপস্থিতি দলের মধ্যে যে প্রভাব ফেলবে সেটা বলাই চলে। তাই সবদিক মাথায় রেখেই গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে দল।

যেখানে গোলরক্ষক হিসেবে থাকছেন গুরুপ্রীত সিং সান্ধু। রক্ষণভাগে থাকছেন অধিনায়ক সন্দেশ ঝিঙ্গান, রাহুল ভেকে, আকাশ মিশ্রা, নিখিল পূজারি। মাঝমাঠে থাকছেন রিকি সাবং, ম্যাকার্টন নিক্সন। আপফ্রন্টে থাকছেন রহিম আলি, ফারুক চৌধুরী। দুই প্রান্তে থাকছেন লালিয়ানজুয়ালা ছাংতে, বিক্রমপ্রতাপ সিং। ঋত্বিক তিওয়ারি থেকে শুরু করে এডমুন্ড লালরিন্ডিকা, অ্যালবিনো গোমসের মতো ফুটবলাররা আপাতত রিজার্ভে থাকলেও প্রয়োজনে তাঁদের মাঠে নামাবেন কোচ।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *