প্রতি বছর এসএসসি ও স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
বিশ্ববিদ্যালয়ে নবরূপে সজ্জিত বীরেন্দ্রনাথ শাসমল হলের উদ্বোধন করেন সুকান্ত। পাশাপাশি পাবলিক হেলথ ম্যানেজমেন্ট বিষয়ে নতুন অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্সেরও আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর, রেজিস্ট্রার জয়ন্ত কিশোর নন্দী, অধ্যাপক-অধ্যাপিকা ও বিশিষ্ট অতিথিরা। উপাচার্য তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। সুকান্ত বলেন, ‘উপাচার্য ডেকেছেন বলেই এই বিশ্ববিদ্যালয়ে আসার সুযোগ পেলাম। আমি সৌভাগ্যবান যে বীরেন্দ্রনাথ শাসমলের নামাঙ্কিত হলের উদ্বোধন করতে পারলাম।’ তাঁর কথায়, ‘যাঁর লেখা বর্ণপরিচয় দিয়ে আমাদের শিক্ষার শুরু, সেই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে এই বিশ্ববিদ্যালয়। এখানে পাবলিক হেলথ ম্যানেজমেন্টের মতো সময়োপযোগী কোর্স চালু হয়েছে।’