শুবমানের সেঞ্চুরিতে বৈভবের স্বপ্নভঙ্গ, রাজস্থানকে উড়িয়ে IPL ফাইনালে গুজরাট - 24 Ghanta Bangla News
Home

শুবমানের সেঞ্চুরিতে বৈভবের স্বপ্নভঙ্গ, রাজস্থানকে উড়িয়ে IPL ফাইনালে গুজরাট

Spread the love

শুক্রবার IPL-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটান্স ম্যাচ শুরুর আগেই বিতর্ক তৈরি হয়েছিল টস নিয়ে। দু’বার টসের পরে জয় পান রিয়ান পরাগ। কিন্তু রিয়ান টস জিতলেও শেষ হাসি হাসলেন শুবমান গিল। রাজস্থানের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিয়ে IPL-এর ফাইনালে পৌঁছে গেল গুজরাট। রবিবার ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে তারা।

দুরন্ত সেঞ্চুরিতে মুল্লানপুরের মাঠে রাজ করলেন শুবমান। ওপেনে নেমে খেললেন ১০৪ রানের ঝকঝকে ইনিংস। জলে গেল RR-এর বৈভব সূর্যবংশীর লড়াকু ৯৬ রান। গোটা মরশুমে নজর কেড়েও IPL থেকে ছিটকে গেল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২১৪ রান তোলে রাজস্থান। জবাবে আট বল বাকি থাকতেই তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেল গুজরাট।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *