ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা তাজিকিস্তানের - 24 Ghanta Bangla News
Home

ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা তাজিকিস্তানের

Spread the love

ভারতের বিরুদ্ধে জুনের প্রীতি ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করল Tajikistan। নতুন কোচের অধীনে নামছে দলটি।

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বর্তমানে খালিদ জামিলের তত্ত্বাবধানে ইউনিটি কাপের আসরে অংশ নিয়েছে ভারত। গত কয়েকদিন আগেই ইংল্যান্ডের বুকে তাঁদের গুরুত্বপূর্ণ ম্যাচে লড়াই করতে হয়েছিল শক্তিশালী জামাইকার বিরুদ্ধে‌। যেখানে সম্পূর্ণ সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে এই ম্যাচে পরাজিত হতে হয়েছিল ব্লু-টাইগার্সদের। সীমিত শক্তি নিয়ে অনবদ্য লড়াই করেও আসেনি জয়। সেই নিয়ে যথেষ্ট হতাশা দেখা দিয়েছিল ফুটবলপ্রেমীদের মধ্যে। এই ম্যাচে পরাজিত হওয়ার দরুন ট্রফি জয় আর সম্ভব নয়। এবার তৃতীয় স্থানে নিজেদের ধরে রাখার চ্যালেঞ্জ।

সেই নিয়েই আগামী ৩০শে মে পরবর্তী ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে রায়ান উইলিয়ামসের মতো ফুটবলারকে পাবেন না খালিদ। যা নিঃসন্দেহে চিন্তার। কিন্তু সেখানেই শেষ নয় ইউনিটি কাপের আসর শেষ করে পরবর্তীতে প্রদর্শনী ম্যাচ খেলতে তাজিকিস্তান উড়ে যাবে ভারতীয় ফুটবল দল। আগামী ৫ ও ৯ই জুন হিসর সেন্ট্রাল স্টেডিয়ামে দুইটি ম্যাচ খেলবে ভারত। শক্তিশালী তাজিকিস্তানকে আটকানো যে সহজ হবে না সেটা ভালো মতোই জানেন কোচ। এই দুইটি ম্যাচের কথা মাথায় রেখেই আজ ২৬ জন খেলোয়াড়ের স্কোয়াড ঘোষণা করল আয়োজক দেশটি।

যেখানে দলের দায়িত্ব সামলাবেন ইগর অ্যাঞ্জেলভস্কি। বলাবাহুল্য, ভারতের মধ্য দিয়েই দলের দায়িত্ব হাতে তুলে নেবেন তিনি। গোলরক্ষক হিসেবে থাকছেন যথাক্রমে রুস্তম ইয়াতিমভ, মুখরিদ্দিন খাসানভ,ডালের আজিজভ। ডিফেন্ডারদের মধ্যে রয়েছেন জোইর জুরাবোয়েভ, ভাহদাত হানোনভ, অ্যালিজন কারোমাটুলোজোডা, আকিতাম নাজারভ, তাবরেজ ইসলামোভ, মেহরুবন করিমভ, সোদিকজন কোরবোনভ, রহমতশো রহমতজোদা,ফুরগন রহিমজোদা, আব্দুল্লো শারিপভ।

মাঝমাঠে থাকছেন পারভিজদজোন উমারবোয়েভ, আলিশার ঝালিলভ, মুহাম্মদজন রহিমভ, আমিরবেক জুরাবোয়েভ, এহসোনি পানশানবে, আলিশের শুকুরভ, শেরভোনি মাবাতশোয়েভ, সালোখিদ্দিন ইরগাশেভ, জামশেদ মাকসুমভ। ফরোয়ার্ডের জন্য ডাকা হয়েছে শাহরম সামীভ, শেরিদিন বোবোয়েভ, ফারিদুন দাভলাতভ,ডালার শারিপভ।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *